© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিহাসের আয়নায় ২৮ ফেব্রুয়ারি

শেয়ার করুন:
ইতিহাসের আয়নায় ২৮ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা- মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।

আজ শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।

শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে।

চলুন, ফিরে দেখি ২৮ ফেব্রুয়ারি ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে- 

১৫২২ - ডেনমাকের্র রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।

১৫৬৮ - সম্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আত্মসমর্পণ।

১৭০৮ - নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত।

১৭২৮ - লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।

১৮১৩ - তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।

১৮২০ - চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৮২৭ - আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।

১৮৭৭ - তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।

১৮৮৩ - ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

১৯১৯ - স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।

১৯২২ - মিশর স্বাধীনতা লাভ করে।

১৯২৪ - মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ।

১৯২৮ - চন্দ্রশেখর ভেঙ্কট রামন কলকাতায় রামন এফেক্ট আবিষ্কার করেন।

১৯৪৮ - ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।

১৯৫১ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

১৯৬৮ - শ্রীমা ভারতে আন্তর্জাতিক শহর অরোভিলের উদ্বোধন করেন।

১৯৭৪ - বাংলাদেশে ১ম আদমশুমারীর কাজ সম্পন্ন।

১৯৭৯ - ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।

১৯৮২ - ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।

১৯৯১ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।

সূত্র : উইকিপিডিয়া

এসকে/টিএ

মন্তব্য করুন