© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবার রিয়াল-ম্যানসিটি ম্যাচ, গার্দিওলা বললেন ‘অদ্ভুত’

শেয়ার করুন:
আবার রিয়াল-ম্যানসিটি ম্যাচ, গার্দিওলা বললেন ‘অদ্ভুত’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে হরহামেশাই দেখা হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির। বিশেষ করে পেপ গার্দিওলা সিটিতে পা রাখার পর থেকে এই দ্বৈরথের সংখ্যা বেড়েছে। গতকাল (শুক্রবার) শেষ ষোলোর ড্রয়ের পর আবারো দুই দলের লড়াই নির্ধারণ হয়েছে। বিষয়টি ‘একটু অদ্ভুত’ লাগছে ম্যানসিটি কোচের কাছে।

২০১৬ সালে গার্দিওলা ইতিহাদ স্টেডিয়ামে আসার পর থেকে ১১ বার মুখোমুখি হয়েছে ম্যানসিটি ও রিয়াল। গ্রুপ-স্টেজ ফরম্যাটে অন্তত কোয়ার্টার ফাইনালের আগে দুই দলের দেখা হতো না।
অথচ এই আসরে কোয়ার্টার ফাইনালের আগেই তিনবার দেখা হবে রিয়াল-সিটির। সবশেষ গত ডিসেম্বরে লিগ পর্বে ২-১ গোলে মাদ্রিদ ক্লাবকে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। আগামী মার্চে দুই লেগের খেলা হবে। তাতে করে গার্দিওলার অধীনে সিটি ১৩ বার মুখোমুখি হবে রিয়ালের।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট নিয়ে গার্দিওলার কথা, ‘হ্যাঁ, এটা একটু অদ্ভুত। গ্রুপ পর্বের শেষ ম্যাচ— রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকার মতো— প্রথম ড্রতে পড়ে যায়। এটা ভিন্ন লাগছে। অন্যরা একমত হোক বা না হোক, এটা আলাদা।’
তিনি বলে গেলেন, ‘আমি যখন শুরু করেছিলাম, তখন এটা ছিল আট, নয়, ১০ দলের (চ্যাম্পিয়ন্স লিগে), এটা মানিয়ে নেওয়ার প্রশ্ন। মাদ্রিদ ড্র তো মাদ্রিদ ড্র, আমরা কী করতে পারি?’

সিটি পরের পর্বে উঠলে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার মুখোমুখি হবে। সেমিফাইনালে তাদের সামনে পড়তে পারে বর্তমান বিজয়ী পিএসজি। কাগজে কলমে ম্যানসিটির জন্য এই ড্র কঠিন হলেও গার্দিওলা ভিন্নমত পোষণ করলেন।
তিনি বললেন, ‘এটা হতে পারে খুবই অসম্মানজনক। চ্যাম্পিয়ন্স লিগ খুব কঠিন। আমি বলছি না যে মাদ্রিদ কঠিন নয়, সবাই জানে সেটা। কিন্তু বাকি যে দলগুলোর বিপক্ষে খেলবেন, আপনি যে কারো নাম বলুন, তাদের সবাই কঠিন। পরের ধাপে যেতে হলে আপনাকে সেরা দলগুলোর বিপক্ষে জিততে হবে, নয়তো আপনি এর যোগ্য নয়।’

এবি/টিএ

মন্তব্য করুন