© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী বিপিএলের রোমাঞ্চের অপেক্ষায় সোবহানা-রাবেয়ারা

শেয়ার করুন:
নারী বিপিএলের রোমাঞ্চের অপেক্ষায় সোবহানা-রাবেয়ারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
নারীদের বিপিএল মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। আগামী ৪-১৪ এপ্রিল ঢাকা এবং চট্টগ্রামের দুই ভেন্যুতে আয়োজিত হবে নারী বিপিএল। তার আগে হবে প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টের প্রথম আসরে থাকছে ৩টি দল।

নারী বিপিএলের প্রথম আসর নিয়ে ক্রিকেটারদের মধ্যে স্বাভাবিকভাবেই কাজ করছে দারুণ রোমাঞ্চ। সোবহানা মোস্তারি আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘এর আগে দুইবার বলেছিল বিপিএল হবে, আগেরবার দলও ঠিক হয়ে গিয়েছিল, হয়নি।'

'এবার দুই মাস আগেই আমাদের রুবাবা ম্যাডামের সাথে কথা হয়েছে। উনি বলেছেন যত দ্রুত সম্ভব বিপিএলটা হবে, উনি সেটা সম্ভব করে দেখিয়েছেন যে কিছুদিন পর আমাদের বিপিএলটা হবে। এটা নিয়ে সবাই এক্সাইটেড। প্রতিটা প্লেয়ারের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে। প্রতিদিনই আসলে বিপিএল নিয়েই কথা বলছি।’

নিজেদের মধ্যে বিপিএল নিয়ে কী ধরনের কথাবার্তা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে মুস্তারি বলেছেন, ‘নরমালি তো এখন আইকন নিয়ে কথা হচ্ছে, কে কোন দলে যাবে। আমরা যারা ফ্রেন্ড আছি, বলছে কে কোন দলে যাবে, যেহেতু ড্রাফট হবে। আমি থাকলে বা রাবেয়া থাকলে বা মেঘলা থাকলে কাকে নিবে এসব কথাই হচ্ছে।’

নিজের দলে যদি একজন বিদেশিকে নেওয়া যায় তাহলে কাকে নেবেন? জবাবে সোবহানা জানালেন, ‘আমি নিব (হেইলি) ম্যাথিউসকে, ওয়েস্ট ইন্ডিজের। কারণ সে অলরাউন্ডার, আমি দুইটা দিকই তার কাছ থেকে পাব। অনেক অভিজ্ঞ, অনেক দিন ধরে অধিনায়কত্ব করছে। যেভাবে সে ব্যাট বা বল করে আমার দলের জন্য ভালো একটা শক্তি দিবে দেবে।'

এবি/টিএ

মন্তব্য করুন