© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক-বল মা- কে উপহার দেবেন ইয়ামাল

শেয়ার করুন:
ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক-বল মা- কে উপহার দেবেন ইয়ামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ এএম | ০১ মার্চ, ২০২৬
লা লিগায় দারুণ এক রাত কাটালেন লামিনে ইয়ামাল। ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ৪-১ ব্যবধানে ভিলারিয়ালকে হারানোর ম্যাচে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন এই তরুণ স্প্যানিশ তারকা।

শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেন ইয়ামাল। আক্রমণে গতি, নিখুঁত ফিনিশিং আর ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত বুদ্ধি- সব মিলিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগকে বারবার বিপদে ফেলেন তিনি।

তার তিন গোলেই নিশ্চিত হয় বার্সার গুরুত্বপূর্ণ জয়, যা দলকে লিগ টেবিলের শীর্ষে আরো শক্ত অবস্থানে নিয়ে যায়।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইয়ামাল। সাংবাদিকরা জানতে চান, প্রথম হ্যাটট্রিকের স্মারক হিসেবে পাওয়া ম্যাচ বলটি কী করবেন তিনি। জবাবে হাসিমুখে ইয়ামাল বলেন, ‘বলটি তিনি তার মাকে উপহার দেবেন।



এই মন্তব্যের পর টিভি ক্যামেরায় দেখা যায় পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটাচ্ছেন তিনি। তরুণ বয়সেই বড় মঞ্চে সাফল্য পাওয়া ইয়ামালের জন্য এটি ছিল বিশেষ এক রাত, আর সেই সাফল্যের আনন্দ তিনি ভাগ করে নিতে চান সবচেয়ে কাছের মানুষের সঙ্গে।

হ্যাটট্রিকের নায়ক হয়েও সতীর্থদের কৃতিত্ব দিতে ভোলেননি ইয়ামাল। বিশেষ করে বদলি হিসেবে নেমে খেলায় ছন্দ ফেরানো পেদ্রির প্রশংসা করেন তিনি।

ইয়ামালের ভাষায়, পেদ্রি মাঠে নামার পরই ম্যাচের চিত্র বদলে যায় এবং তার একটি অসাধারণ পাস থেকেই আসে একটি গোল।

এসকে/টিকে

মন্তব্য করুন