© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন দাসুন শানাকা

শেয়ার করুন:
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন দাসুন শানাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ এএম | ০১ মার্চ, ২০২৬
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তার দলের হতাশাজনক বিদায়ের জন্য ইনজুরি ও হাতছাড়া হওয়া মুহূর্তগুলোকে দায়ী করেছেন তিনি। যদিও পাল্লেকেলেতে গতকাল (শনিবার) পাকিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে তারা লড়াকু পারফরম্যান্স করেছে।

সাহসী এক ইনিংস খেলে শানাকা ৭৬ রানে অপরাজিত ছিলেন। শেষ ওভারে ২২ রান তুলে নেন তিনি। তাতে জয়ের কাছে গিয়েও ৫ রানে হারতে হয়েছে। তারা জিততে না পারলেও পাকিস্তানের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে।

হারের প্রতিক্রিয়ায় শানাকা স্বীকার করেছেন, শেষ দিকে ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। তিনি বললেন, ম্যাচটা ছিল ‘খুবই কাছাকাছি’ এবং তার মনে হয়েছিল তিনি ম্যাচ শেষ করে আসতে পারবেন। কিন্তু শেষ ওভারে স্নায়ুচাপ ধরে রাখার জন্য তার কৃতিত্ব পেলেন বোলার শাহিন আফ্রিদি। 



শেষ ওভারে ২৮ রান লাগতো। শানাকা চার মারার পর টানা তিন ছক্কা মারেন। শেষ দুই বলে প্রয়োজনীয় ৬ রান করতে পারেনি লঙ্কানরা। ২১২ রান ডিফেন্ড করে পাকিস্তান।

শানাকা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বললেন, ‘এটা এতটাই কাছাকাছি ম্যাচ ছিল যে আমি শেষ করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের। শাহিন ভালো বল করেছ।’

চাপের কাছে নতি স্বীকার করার দায় নিলেন শানাকা, আবারো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন, ‘মাঝেমধ্যে খেলোয়াড় হিসেবে আমরাও চাপ অনুভব করি। আমার ভুল ছিল এটা। সব ভক্তদেরকে হৃদয় ভাঙার কারণে আমি দুঃখ প্রকাশ করতে চাই।’

শানাকা বললেন, পূর্ণশক্তির দল থাকলে সেমিফাইনালে যেতে পারতো শ্রীলঙ্কা। দুই গুরুত্বপূর্ণ বোলারকে না পাওয়া ছিল তাদের জন্য বড় ধাক্কা। অধিনায়ক বললেন, ‘এটা আমাদের জন্য কঠিন যাত্রা ছিল। আমাদের কিছু ইনজুরি ছিল, আমি সব ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই কারণ দুর্ভাগ্যবশত ওই ইনজুরিগুলোর কারণে আমরা ছিটকে পড়েছি। নয়তো আমরা সম্ভবত সেমিফাইনালে যেতে পারতাম। দুই গুরুত্বপূর্ণ বোলারকে না পাওয়া ছিল বড় ক্ষতি। বিশ্বকাপের সময় আপনি আপনার খেলোয়াড়দের চাইবেন। এটা শক্তি ও মানসিকতার ওপর প্রভাব ফেলে।’

এমআই/টিকে

মন্তব্য করুন