© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচক চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি

শেয়ার করুন:
নির্বাচক চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ০১ মার্চ, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। আজ রোববার দুজন নির্বাচকের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। যেখানে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে৷ বিচারিক ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগেও পারদর্শী হতে হবে।

নির্বাচকরা নিয়োগ পাবেন দুই বছরের জন্য। তাদের দায়িত্ব হবে জাতীয় দল এবং 'এ' দলের খেলোয়াড় নির্বাচন করা। এ ছাড়া পাইপলাইনে থাকা খেলোয়াড়দের দিকেও নজর রাখবেন তারা।



এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির সঙ্গে লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। এ ছাড়া গত অক্টোবরে বিসিবি নির্বাচন করতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাকও।

লিপু এবং রাজ্জাকের বদলি হিসেবেই এবার দুজন নির্বাচক নিতে চাচ্ছে বিসিবি। নতুন নির্বাচকদের মধ্যে একজন হবেন প্রধান নির্বাচক।

আরআই/টিএ

মন্তব্য করুন