© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিব ভাই থাকলে আমার কাজ সহজ হয়ে যাবে : মিরাজ

শেয়ার করুন:
সাকিব ভাই থাকলে আমার কাজ সহজ হয়ে যাবে : মিরাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ০১ মার্চ, ২০২৬
গত মাস থেকে নতুন করে আলোচনায় সাকিব আল হাসান। আবারো দেশের মাটিতে তার খেলা নিয়ে গুঞ্জন চলছে। এবার এই বিষয়ে কথা বললেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়।

মিরাজ বলেন, 'এটার (সাকিবের আসার) সিদ্ধান্ত তো পুরোপুরি ক্রিকেট বোর্ডের। আমার কাছে মনে হয় যদি ইস্যুটা সমাধান করে তাহলে উনার জন্য খেলাটা সহজ হয়ে যাবে। অধিনায়ক হিসেবে এরকম একজন খেলোয়াড় যদি দলে থাকে এটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে।'



'এর আগেও আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে। আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যদি সবাই ভালোভাবে হ্যান্ডেল করতে পারি তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। সাকিব ভাইয়ের ইস্যুটা সম্পূর্ণটা আমরা সবাই জানি। সাকিব ভাই থাকলে তো একজন অধিনায়কের জন্য সহজ হয়ে যায়, টিম কম্বিনেশনের ক্ষেত্রে। যেহেতু ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত।'

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, 'দেখুন, আমরা যে ওয়ানডে ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি। তখন কিন্তু একটা ফোকাস ছিল টি-টোয়েন্টি খেলা নিয়ে এবং আমরা বেশি টি-টোয়েন্টিই খেলেছি। আমরা যখন ওয়ানডে খেলেছি অনেক গ্যাপে খেলেছি এজন্য ওইভাবে পরিকল্পনা করা হয়নি। সামনে যেহেতু ওয়ানডে আছে, আমাদের অনেক খেলা আছে। সুতরাং আমরা সুন্দর একটা পরিকল্পনা করব।'

'দেখুন, মাত্র তো শুরু হলো। যেহেতু বিসিএল দিয়ে শুরু হয়েছে, সিরিজগুলো নিয়ে আমরা বসব। আমরা বসে একটা সুন্দর পরিকল্পনা করব যে আমাদের সিরিজগুলো আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং আমাদের সিরিজগুলো কীভাবে জিততে পারি।'

আরআই/টিএ

মন্তব্য করুন