© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শেয়ার করুন:
২ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ০২ মার্চ, ২০২৬
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস।

আজ সোমবার, ২ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৮০ - মহনবী সা. এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ. এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যদের বন্দী অবস্থায় কুফায় পাঠানো হয়।
১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।
১৫২৫ - হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয়।
১৮০১ - স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু।
১৮৯৬ - ফরাসি পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।
১৯১৭ - পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।
১৯১৯ - মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।
১৯৪৪ - নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু।
১৯৪৮ - সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত।
১৯৫২ - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিহারের (বর্তমানে ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে সার কারখানার উদ্বোধন করেন।
১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।
১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন।
১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া।
১৯৭৩ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়।
১৯৮৫ - আরব লীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ - শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপ-প্রতিরক্ষামন্ত্রী বিজয়সহ ২৯ জন নিহত।
১৯৯৫ - কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।
১৯৯৭ - পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু।
১৯৯৯ - ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।
২০০০ - ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশের মুক্তিলাভ।
২০০১ - আফগানিস্তানে প্রাচীন ও শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলা হয়।
২০০৪ - ইরাকে যুদ্ধ: আল-কায়েদা ইরাকে আশুরা গণহত্যা চালায়, ১৭০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়।

জন্ম

১৭৬০ - ক্যামিল ডেস্মউলিন্স, ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৭৯৩ - স্যাম হাউস্টন, মার্কিন সৈনিক, রাজনীতিক, টেক্সাস প্রজাতন্ত্রের ১ম রাষ্ট্রপতি।
১৮২০ - মুলতাতুলি, ডাচ লেখক।
১৮৮১ - অতুলচন্দ্র ঘোষ, ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি আন্দোলনের মুখ্যস্থপতি।
১৮৯৪ - প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক শৈলবালা ঘোষজায়া।
১৮৯৫ - বাঙালি অভিনেত্রী নিভাননী দেবী।
১৮৯৮ - মোহাম্মদ বরকত উল্লাহ, সাহিত্যিক।
১৯১৯ - জেনিফার জোন্স, মার্কিন অভিনেত্রী।
১৯২৩ - রিচার্ড উইলিয়াম টিম, রামোন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯২৬ - কুমার রায়, ভারতীয় বাঙালি নট, নাট্যকার ও নাট্যনির্দেশক।
১৯৩১ - মিখাইল গর্বাচেভ, নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত আইনজীবী ও রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট।
১৯৩৭ - আব্দেল-আজিজ বউটেফ্লিকা, আলজেরীয় সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রেসিডেন্ট।
১৯৪২ - মীর হোসেইন মুসাভি, ইরানীয় স্থপতি, রাজনীতিবিদ ও ৭৯তম প্রধানমন্ত্রী।
১৯৫৫ - শোকো আসাহরা, জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও'র প্রতিষ্ঠাতা।
১৯৬২ - জন ফ্রান্সিস বনজিওভি জুনিয়র, মার্কিন গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।
১৯৬৮ - ড্যানিয়েল ক্রেইগ, ইংরেজ অভিনেতা।
১৯৭৭ - অ্যান্ড্রু জন স্ট্রস, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৯ - ডেমিয়েন ডাফ, আইরিশ ফুটবল খেলোয়াড়।
১৯৮২ - কেভিন কুরানয়ি, জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

৬৫৪ - আবুজর গিফারী, মহানবী এর বিশিষ্ট সাহাবী।
১৭৯১ - জন ওয়েসলি, পদ্ধতিবাদের জনক।
১৭৯৭ - হোরেস ওয়ালপলে, ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
১৮৪৫ - রামচন্দ্র বিদ্যাবাগীশ, অভিধানকার ও পণ্ডিত।
১৯৩০ - ডি এইচ লরেন্স, ইংরেজ কথাসাহিত্যিক ও কবি।
১৯৩৯ - হাওয়ার্ড কার্টার, ইংরেজ মিশরতত্ত্ববিদ ও চিত্রশিল্পী।
১৯৪২ - টিলার ব্রুক, আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৪৯ - সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।
১৯৮২ - ফিলিপ কে. ডিক, আমেরিকান লেখক।
১৯৮৩ - বাঙালি সাহিত্যিক গিরিবালা দেবী প্রয়াত হন।
১৯৯১ - সার্জ গাইন্সবউরগ, ফরাসি গায়ক, গীতিকার, অভিনেতা ও পরিচালক।

অন্যান্য

জাতীয় পতাকা উত্তোলন দিবস, বাংলাদেশ।

ভোটার দিবস, বাংলাদেশ।

এমআর/টিকে 

মন্তব্য করুন