বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ
ছবি: সংগৃহীত
১২:১১ পিএম | ০২ মার্চ, ২০২৬
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন।
সোমবার (২ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে পদত্যাগের কথা জানান ড. এম আসলাম আলম।
চিঠিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগত অনিবার্য কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। অতএব, আমার পদত্যাগপত্রটি গ্রহণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
এসকে/টিকে