© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন ৫ জন

শেয়ার করুন:
‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন ৫ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ পিএম | ০২ মার্চ, ২০২৬
সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেয়েছেন পাঁচ নারী। সোমবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ নারী হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ নারী হিসেবে সম্মাননা পেয়েছেন মারুফা আক্তার।

শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন নাসরিন আক্তার। নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী শ্রেষ্ঠ নারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন মুক্তা আক্তার। আর সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা লাভ করেছেন আফরোজা ইয়াসিন।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

আয়োজকরা জানান, তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে সংগ্রাম, সাফল্য ও অবদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সম্মাননা নারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

এসকে/টিকে

মন্তব্য করুন