অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৪৩ পিএম | ০২ মার্চ, ২০২৬
নিউমোনিয়ায় আক্রান্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (সোমবার, ২ মার্চ) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্থানীয় সরকারমন্ত্রী। আজ বিএনপির প্রেস উইংয়ের পাঠানো তথ্যে এ কথা জানানো হয়।
এসময় স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন।
এসএন