© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের নামের জার্সি গায়ে ব্যাটিংয়ে রাজশাহী

শেয়ার করুন:
মায়ের নামের জার্সি গায়ে ব্যাটিংয়ে রাজশাহী
sports-desk
০২:০৭ পিএম | ১৬ জানুয়ারি, ২০১৯

বিপিএলের চলতি আসরে উড়ন্ত ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। বাংলাদেশে প্রথমবারের মতো মায়ের নামে জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন রাজশাহীর খেলোয়াড়েরা।

বিপিএলের চলতি আসরে উড়ন্ত ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। বাংলাদেশে প্রথমবারের মতো মায়ের নামে জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন রাজশাহীর খেলোয়াড়েরা।

বুধবার দুপুরে দুটি দলই নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে। প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ঢাকা রয়েছে উড়ন্ত ফর্মে। অপরদিকে প্রথম চার ম্যাচের দুটিতে জিতে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী।

রাজশাহীর খেলোয়াড়েরা আজ মাঠে নামবেন মায়ের নামে জার্সি পরে। অধিনায়ক মিরাজের জার্সিতে লেখা থাকবে তার মায়ের নাম ‘মিনারা’। সৌম্য সরকারের জার্সিতে থাকবে তার মায়ের নাম ‘নমিতা’।

এর আগে মায়ের প্রতি সম্মান জানাতে মায়ের নাম লেখা জার্সি গায়ে দিয়ে খেলতে নেমেছিলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা। গত বছর লিওনেল মেসি-আন্দ্রেস ইনিয়েস্তাদের জার্সির পেছনেও ছিল খেলোয়াড়দের মায়েদের নাম। বাংলাদেশে এমন ঘটনা প্রথমবারের মতো।

রাজশাহী একাদশ: মেহেদি হাসান (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, সিকুজি প্রসন্ন, জঙ্কার, উদানা ও টেন ডেসকাট।

ঢাকা একাদশ: সাকিব (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল, রনি তালুকদার, আসিফ হাসান, মোহাম্মদ নাঈম, রাসেল, পোলার্ড, নারাইন, জাজাই ও আলী।

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন