© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা রোধে ‘লকডাউন’ পদ্ধতি বিশাল ভুল

শেয়ার করুন:
করোনা রোধে ‘লকডাউন’ পদ্ধতি বিশাল ভুল
international-desk
০২:৫৫ পিএম | ১৫ মে, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশে দেশে জারি করা হয়েছে লকডাউন। কোন কোন দেশ লকডাউনকে সাধারণ ছুটি বা অবকাশ হিসেবেও ঘোষণা করেছে। কিন্তু মহামারী ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণাকে ‘বিশাল ভুল’ বলে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী রসায়নবিদ ও বিজ্ঞানী মাইকেল লেভিট।

সম্প্রতি মাইকেল লেভিটের একটি সাক্ষাৎকার নিয়েছেন অভিনেতা ও উপস্থাপক ফ্রেডি সেøয়ার্স।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মাইকেল লেভিট আনহার্ড ডটকমে প্রকাশিত সাক্ষাৎকারে বলেছেন, চীন করোনার হুমকি কীভাবে মোকাবিলা করেছে তা যদি বিশ্ব ভালোভাবে খেয়াল করত, তবে সরকারগুলো ভিন্ন ধরনের পদক্ষেপ নিত। আর যাইহোক তারা (রাষ্ট্রগুলো) অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করত না।

নোবেলজয়ী এ রসায়নবিদ বলেন, যদি করোনাভাইরাসের মত ভাইরাস আবারও ছড়িয়ে পড়ে, তবে লকডাউনের মত কাজ যেন আমাদের করতে না হয়। রাষ্ট্রগুলোর প্রতি আমার অনুরোধ, ভাইরাসের সংক্রমণ রোধে মুখের মাস্ক, হাত জীবানুমুক্তকরণ এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শুধুমাত্র পরিবারের বৃদ্ধদের আইসোলেশনে রাখতে হবে।

স্ট্যানফোর্ডে ইউনিভার্সিটির মেডিসিনস স্ট্রাকচারাল বায়োলজি ডিপার্টমেন্টের প্রধান মাইকেল লেভিট আরও বলেন, করোনা সংকট মোকাবিলায় যদি রাষ্ট্রগুলোর গৃহীত ব্যবস্থা পর্যালোচনা করি, তাহলে জার্মানি ও সুইডেনকেই বিজয়ী করতে হবে। কারণ এই দুটি দেশ খুব বেশি লকডাউন দেয়নি। ‘হার্ড ইমিউনিটি’ (স্বয়ংক্রিয়ভাবে রোগ প্রতিরোধী হয়ে ওঠা) পাওয়ার জন্য কিছু সংখ্যক লোক অসুস্থ হয়েছে মাত্র।

সেখানে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া ও ইসরায়েল থাকবে হতভাগাদের কাতারে। কারণ খুব বেশি মানুষ আক্রান্ত হওয়ার আগেই তারা কড়া লকডাউন জারি করেছে। এতে সমাজের বড় ক্ষতির পাশাপাশি কোনো ধরনের হার্ড ইমিউনিটি প্রতিষ্ঠিত হয়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন