© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুল কেটে প্রায় পাঁচ লাখ টাকা বখশিশ দিলেন আগন্তুক

শেয়ার করুন:
চুল কেটে প্রায় পাঁচ লাখ টাকা বখশিশ দিলেন আগন্তুক
international-desk
০৮:৪৭ এএম | ১৮ মে, ২০২০

যুক্তরাষ্ট্রের ডেনভার ইউনিভার্সিটি এলাকার একটি অখ্যাত সেলুনে চুল কেটে জনৈক এক ভদ্রলোক বখশিশ দিলেন নগদ ৫ হাজার ৮শ’ ডলার, বাংলাদেশী মুদ্রায় যা ৪ লাখ ৮৭ হাজার ২শ’ টাকার সমমান। এ ঘটনায় আনন্দে কেঁদে ফেলেছিলেন সেলুনের হেয়ার স্টাইলিস্ট ইলশিয়া নোভৎনি।

শনিবার হঠাৎ এক ভদ্র লোক এসে হাজির হয়েছিলেন ইলশিয়াদের সেলুনে, অথচ তার কোনো শিডিউল নেয়া ছিল না। কাস্টমার না থাকায় ইলশিয়াও চুল কেটে দেন ওই ভদ্রলোকের। চুল কাটতে কাটতে কথা হয় শিকাগো ক্লাব নিয়ে। কথায় কথায় ইলশিয়া জানায়, গত দুই মাস ধরে সেলুন বন্ধ থাকার ফলে অর্থনৈতিকভাবে তার বিপর্যস্ত অবস্থার কথা।

চুল কাটা শেষ হলে ইলশিয়াকে অবাক করে দিয়ে তাকে নগদ ২ হাজার ৫শ’ ডলার বখশিশ দেন ভদ্রলোক, যাওয়ার আগে অন্যান্য স্টাফদের জন্য বখশিশ দেন ৩ হাজার ৩শ’ ডলার।

এ বিষয়ে ইলশিয়া বলেন, “আমি একজন সিঙ্গেল মাদার, গত কয়েক মাস খুব কঠিন সময় পার করেছি, এ সময়টা অত্যন্ত অনিশ্চয়তার ছিল।”

ইলশিয়া জানান, তাকে ছাড়াও আগন্তুক সেলুনের রিসিপসনিস্টকে ৫শ’ ডলার, ম্যানেজারকে এক হাজার ডলার এবং অন্যান্য কর্মচারীদের জন্য এক হাজার ৮শ’ ডলার রেখে যান। সেখানকার ১৮ জন কর্মচারী সবাই একশ’ ডলার করে বখশিশ নিয়ে বাড়ি ফিরেছেন।

তবে মজার বিষয় হলো- দিল দরিয়া এই আগন্তুক তার পরিচয় প্রকাশ করেন নি। অন্য আর দশ জন মহৎ প্রাণ ব্যক্তির মতোই তিনি নিজের পরিচয় গোপন রেখে হাসি ফুটিয়ে দিয়ে গেছেন অখ্যাত সেই সেলুনের সব কর্মচারীর।

বিশ্বজুড়ে নানা সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হয়েছে, প্রচারের আলোতে এসেছেন এলিশিয়া, কিন্তু নিভৃতেই রয়ে গেলেন আগন্তুক। তথ্যসূত্র: এমএসএন

 

টাইমস/এনজে/জিএস

মন্তব্য করুন