© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজকের দিন: ইতিহাসের আয়নায় ১৫ মার্চ

শেয়ার করুন:
আজকের দিন: ইতিহাসের আয়নায় ১৫ মার্চ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ এএম | ১৫ মার্চ, ২০২৬
প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা—মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।

আজ রবিবার, ১৫ মার্চ ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।

শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে।

চলুন, ফিরে দেখি ১৫ মার্চ ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—
১৫৪৫ – ট্রেন্ট কাউন্সিল এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
১৫৬৪ – মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।
১৮২০ – যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়।
১৮৪৮ - বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা।
১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯১৭ - রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।
১৯৩৭ - শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।
১৯৪৮ - পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৫০ - ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়।
১৯৬১ – দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অফ নেশনস থেকে প্রত্যাহার করে।
১৯৭২ - বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।
১৯৭৬ - নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত।
১৯৭৯ - ব্রাজিলে প্রেসিডেন্ট ফিগুয়ের্দোর নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে।
১৯৮৯ - বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়।
১৯৯০ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন এর প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সূত্র : উইকিপিডিয়া

টিজে/টিএ 

মন্তব্য করুন