© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৯ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

শেয়ার করুন:
১৯ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ এএম | ১৯ মার্চ, ২০২৬
বিশ্বে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯৪৪ - উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।
১৯৪৮ - পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।
১৯৭১ - পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা।
১৯৭২ - বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষর হয়।
১৯৯১ - বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
২০১৭ - বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট খেলে জয় দিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখে।

জন্ম

১৮১৩ - স্কটিশ চিকিৎসক খ্রিস্ট ধর্মপ্রচারক ও মহান মানবতাবাদী অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন।
১৮২১ - ব্রিটিশ সেনা, ভূগোলবিদ ও কূটনীতিক রিচার্ড ফ্রান্সিস বার্টন।
১৯০২ - ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
১৯১৯ - বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর।
১৯৪৩ - মারিও মোলিনা, রসায়নে যৌথভাবে নোবেলজয়ী মেক্সিকান রসায়নবিদ।
১৯৫২ - হার্ভি ওয়াইনস্টিন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৫৫ - ব্রুস উইলিস, জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রজোযক ও সঙ্গীতশিল্পী।
১৯৭৩ - অ্যাশলি জাইলস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।
১৯৭৬ - ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো নেস্টা।
১৯৮৪ - ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত।

মৃত্যু

১৯০৯ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী চারুচন্দ্র বসু।
১৯৪৭ - আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।
১৯৫০ - এডগার রাইস বারোজ, মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক।
১৯৭৩ - হেমেন গাঙ্গুলী, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক।
১৯৮৭ - লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৯৯৭ - পূর্ণেন্দু পত্রী, বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী।
২০০১ - আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।
২০০৮ - ব্রিটিশ অভিনেতা পল স্কোফিল্ড। ব্রিটিশ সায়েন্সফিকশন লেখক আর্থার সি ক্লার্ক।
২০১৬ - বাংলাদেশের প্রথম নিউরো সার্জন ডা. রশিদ উদ্দিন।
২০১৯ - রমেন রায় চৌধুরী, ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা।
২০২২ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। বাংলা একাডেমির ফেলো, সাংবাদিক ও কথাসাহিত্যিক দিলারা হাশেম।

এমআর/টিকে 

মন্তব্য করুন