© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

শেয়ার করুন:
হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩১ এএম | ৩১ মার্চ, ২০২৬
জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার এক শোকবাণীতে তিনি বলেন, দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মাদরাসার অধীন বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করেন।

তিনি আরো বলেন, মাওলানা আবু তাহের কাসেমী নদভী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তার ইন্তিকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে তার অনেক ভূমিকা রয়েছে। তিনি বহু আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল।

আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

টিজে/টিএ 

মন্তব্য করুন