© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩১ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

শেয়ার করুন:
৩১ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ এএম | ৩১ মার্চ, ২০২৬
সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।

আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। চলুন এক নজরে জেনে নিই ইতিহাসে এই দিনে আলোচিত কী কী ঘটেছিল-
 
ঘটনাবলি
 
১৭১৩ - ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
 
১৭২৭ - ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু।
 
১৭৭৪ - কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
 
১৮০৭ - খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ জলে ভাসানো হয়।
 
১৮২৪ - প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
 
১৮৮২ - কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
 
১৮৮৯ - প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
 
১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
 
১৯৫৪ - জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
 
১৯৬৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
 
১৯৭১ - সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।
 
১৯৭৯ - আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।
 
১৯৭৯ - ইংল্যান্ডের রক্ষণশীল দলের এমপি এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটর গাড়িতে বোমা বিস্ফোরণে প্রাণ হারান।
 
১৯৯১ - মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
 
জন্ম
 
১৫০৪ - গুরু অঙ্গদ, দ্বিতীয় শিখ গুরু।
 
১৬৭৫ - পোপ চতুর্দশ বেনেডিক্ট।
 
১৫৯৬ - রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।
 
১৮৬৫ - আনন্দীবাঈ জোশী, প্রথম ভারতীয় নারী চিকিৎসক, যিনি চিকিৎসাশাস্ত্রে শিক্ষার্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাত্রা করেন।
 
১৯১৪ - অক্তাবিও পাজ, সাহিত্যে নোবেলজয়ী (১৯৯০) ম্যাক্সিকান কবি।
 
মৃত্যু
 
১৬৩১ - জন ডান , ইংরেজ কবি।
 
১৬৬৩ - মোগল সেনাপতি মীর জুমলার প্রয়াত হন।

১৭২৭ - প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন।
 
১৮৫০ - জন সি. ক্যালহাউন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।
 
১৯১৭ - এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
 
১৯৯১ - শিল্পপতি এ কে খান-এর মৃত্যু।
 
২০১৩ - ছোটোদের বাংলা গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহ।

কেএন/এসএন

মন্তব্য করুন