‘ডাকাত’ বেশে আত্মপ্রকাশ ম্রুণালের, সঙ্গী আদিভি
ছবি: সংগৃহীত
১০:২৫ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
অ্যাকশন, দৈবশক্তি আর এক নিবিড় প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আসছে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ডাকাত: এক প্রেম কথা’। সম্প্রতি মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। আগামী ১০ই এপ্রিল ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই চলচ্চিত্রটি।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে ভারতের জনপ্রিয় তারকা আদিভি শেষ, ম্রুণাল ঠাকুর ও খ্যাতনামা পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপকে।
ট্রেলারে অনুরাগ কাশ্যপের শক্তিশালী উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। শেনিল দেও-র পরিচালনায় এটি একটি দ্বিভাষিক (হিন্দি ও তেলুগু) প্রজেক্ট হিসেবে নির্মিত হয়েছে।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দুই ডাকাতকে কেন্দ্র করে। অপরাধ জগতের কঠিন বাস্তবতার মাঝে কীভাবে তাদের জীবনে ভালোবাসা আসে এবং সেই প্রেম তাদের জীবনকে কোন পথে নিয়ে যায়- তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।

বিশ্বাসঘাতকতা আর রোমাঞ্চের এক জটিল মিশেল এই ছবি।
আদিভি শেষ ও পরিচালক শেনিল দেও যৌথভাবে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন। অন্নপূর্ণা স্টুডিওস পরিবেশিত এই ছবিটি প্রযোজনা করেছেন সুপ্রিয়া ইয়ারলাগড্ডা। মুম্বাইয়ে হিন্দি ট্রেলার প্রকাশের পর এখন হায়দ্রাবাদে তেলুগু ট্রেলার প্রকাশের প্রস্তুতি চলছে।
নির্মাতাদের আশা, বড় পর্দার এই বিশাল আয়োজন এবং ভিন্নধর্মী কাস্টিং সব ভাষার দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।
সূত্র: ফিল্মিবিট
এসকে/টিকে