© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেয়ার করুন:
বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তিনি এই কথা বলেন।

বিসিবি সম্পর্কে বলেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, তা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড।

এর আগে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নিরসন আইন বিল উত্থাপন হলে সেখানে আপত্তি জানিয়ে বলেন, মানবাধিকার কমিশন বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিক্তিম ব্লেমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, গুম-খুনের বৈধতা উৎপাদনের জন্য ব্যবহৃত হয়েছে।

এই মানবাধিকার কমিশনকে যদি আবারও মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় তাহলে ঐ মানবাধিকার কমিশনের মাধ্যমে যদি জুলাই গণঅভ্যুত্থানের এই কার্যক্রমগুলো নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। এই বাস্তবতায় যদি জাতীয় মানবাধিকার কমিশনকে আমরা একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি তাহলে নিরপেক্ষ কোনো অনুসন্ধান আমরা কতটুকু পাবো তা নিয়ে সন্দিহান।

আমরা যদি এই বিলকে বাস্তবায়ন করতে চাই তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই অবশ্যই অটোনোমাস (স্বায়ত্তশাসিত) প্রতিষ্ঠান করতে হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন