মাহমুদা মিতুবিএনপির ওপর আ. লীগের রাগ নেই, সব রাগ এনসিপির ওপর
ছবি: সংগৃহীত
১১:০০ এএম | ১২ নভেম্বর, ২০২৬
বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো ক্ষোভ নেই, দলটির সব রাগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন মাহমুদা মিতু।
পোস্টের শুরুতে তিনি জানান, জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বাড়িঘর পুরোপুরি পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।
ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘একটা দুইটা বাড়ি পুড়লে, মানুষ মরলে কিছুই হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী আর উনাদের কী!?’
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো রাগ নাই। আওয়ামী লীগের সব রাগ এনসিপির ওপরে।’
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান নুসরাত।
পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’
এমআর/