© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুসরাতের বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ নিয়ে যা বললেন মানসুরা

শেয়ার করুন:
নুসরাতের বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ নিয়ে যা বললেন মানসুরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ এএম | ১২ নভেম্বর, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে এ ঘটনার প্রতিবাদ জানান তিনি।

স্ট্যাটাসে মানসুরা আলম বলেন, ‘স্বৈরাচার চক্রের মাথাচাড়া দিয়ে ওঠার এই নমুনা মেনে নেওয়া যাবে না।’ একই সঙ্গে দ্রুত এ ঘটনার প্রতিকার করার আহ্বান জানান তিনি।

এর আগে বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান নুসরাত। 

পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম ১১ দলীয় জোট থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। অন্যদিকে, মানসুরা আলম বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এমআর/ 

মন্তব্য করুন