© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ সঞ্জয় দত্তকে আপ্যায়ন, করমর্দন! নতুন রাজনৈতিক দল গড়ছেন রাঘব চাড্ডা?

শেয়ার করুন:
হঠাৎ সঞ্জয় দত্তকে আপ্যায়ন, করমর্দন! নতুন রাজনৈতিক দল গড়ছেন রাঘব চাড্ডা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১২ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
কিছু দিন আগেই রাঘবকে রাজ্যসভার দলীয় পদ থেকে অপসারণ করেছে আম আদমি পার্টি (আপ)। তার পর থেকেই রাঘবের অনুরাগীদের প্রশ্ন, এ বার কোন দলে যোগ দেবেন তিনি? না কি নিজের দল গঠন করবেন?

নতুন রাজনৈতিক দল গঠন করছেন রাঘব চড্‌ঢা? উঠছে প্রশ্ন। সম্প্রতি তিনি দেখা করেন সঞ্জয় দত্তের সঙ্গে। বলিউড অভিনেতা সম্প্রতি অতিথি হিসাবে পৌঁছেছিলেন রাঘবের দিল্লির বাড়িতে। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন রাজনীতিক নিজেই। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে রাঘবের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে।

কিছু দিন আগেই রাঘবকে রাজ্যসভার দলীয় পদ থেকে অপসারণ করেছে আম আদমি পার্টি (আপ)। তার পর থেকেই রাঘবের অনুরাগীদের প্রশ্ন, এ বার কোন দলে যোগ দেবেন তিনি? না কি নিজের দল গঠন করবেন? একসময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সঞ্জয়। হঠাৎ তাঁর সঙ্গে কেন রাঘব দেখা করলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে।

রাঘব বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, সঞ্জয়ের সঙ্গে করমর্দন করছেন রাঘব। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, দু’জনে একসঙ্গে বসে কথা বলছেন। সেই ছবির সঙ্গে রাঘব লিখেছেন, “সঞ্জয় দত্ত আমার চেনা আন্তরিক মানুষগুলির মধ্যে অন্যতম। কয়েক দিন আগে ওঁকে বাড়িতে আপ্যায়ন করার সুযোগ পেয়েছিলাম।” রাঘবের সেই পোস্টে ‘ধুরন্ধর’-এর প্রসঙ্গও উঠে আসে। তিনি সেখানে লেখেন, “‘ধুরন্ধর’-এর জন্য আপনি যে ভালবাসা পাচ্ছেন, তা দেখে খুব ভাল লাগছে।” সঞ্জয়ের ব্যক্তিত্ব ও অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি।

এবি/টিএ


মন্তব্য করুন