© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!

শেয়ার করুন:
ট্রাম্পের পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ পিএম | ১১ এপ্রিল, ২০২৬

চন্দ্রাভিযান শেষে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণের পর আর্টেমিস ২-এর নভোচারীদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক অভিনন্দন বার্তায় এই সাফল্যের পর মঙ্গল গ্রহে অভিযানের পরবর্তী লক্ষ্যের কথা জানান ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আর্টেমিস ২-এর অসাধারণ এবং অত্যন্ত মেধাবী ক্রু সদস্যদের জানাই অভিনন্দন। পুরো সফরটি ছিল এক কথায় অসাধারণ, অবতরণও হয়েছে নিখুঁত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি অত্যন্ত গর্বিত!’

তিনি আরও বলেন, ‘আমি খুব শিগগিরই হোয়াইট হাউসে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমরা আবারও এমন অভিযান পরিচালনা করব এবং আমাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ!’

এসএ/টিকে

মন্তব্য করুন