© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা২১ ঘণ্টা ধরে আলোচনার পরও হয়নি সমঝোতা, চুক্তি ছাড়াই ফিরে যাওয়ার পরিকল্পনা ভ্যান্সের

শেয়ার করুন:
২১ ঘণ্টা ধরে আলোচনার পরও হয়নি সমঝোতা, চুক্তি ছাড়াই ফিরে যাওয়ার পরিকল্পনা ভ্যান্সের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৫ এএম | ১২ এপ্রিল, ২০২৬
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। খবর, বিবিসির।

রোববার (১২ এপ্রিল) সকালে ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ কথা জানান ভ্যান্স।

এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা জানান। পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছেন বলে জানান ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে। তবে ইরান তাতে রাজি হয়নি।

তিনি আরও বলেন, ‘আলোচনায় কোনো ঘাটতি থাকলে তা পাকিস্তানের কারণে নয়। বরং পাকিস্তান আন্তরিকভাবে চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দূরত্ব কমিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সহায়তা করতে।’

কেএন/এসএন

মন্তব্য করুন