বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরানি সংবাদ সংস্থা
ছবি: সংগৃহীত
০৯:৪৭ এএম | ১২ এপ্রিল, ২০২৬
ইরানের রাষ্ট্রঘেঁষা সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি সূত্রের বরাতে জানিয়েছে, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে’ এবং আলোচনায় যেতে ‘ইরান কোনো তাড়াহুড়ো নেই’।
সূত্রটি বলেছে, আলোচনায় ইরান যুক্তিসঙ্গত উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে। এখন বিষয়গুলো বাস্তবসম্মতভাবে বিবেচনা করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব।
ওই সূত্রটির দাবি, যুদ্ধে যেমন ভুল হিসাব-নিকাশ করেছে যুক্তরাষ্ট্র, আলোচনায় সেটি ছিল। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, হরমুজ প্রণালিতে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য চুক্তিতে সম্মত হয়।'
সূত্রটি আরও জানায়, ইরানের কোনো তাড়াহুড়ো। এদিকে সম্ভাব্য পরবর্তী দফা আলোচনার জন্য এখনও কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি।
এমআই/টিকে