© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধে যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের হাতেই এখন বেশি কৌশলগত সুবিধা রয়েছে: অ্যারন ডেভিড মিলার

শেয়ার করুন:
যুদ্ধে যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের হাতেই এখন বেশি কৌশলগত সুবিধা রয়েছে: অ্যারন ডেভিড মিলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ এএম | ১২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের হাতেই এখন বেশি কৌশলগত সুবিধা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের সাবেক মধ্যপ্রাচ্য শান্তি আলোচক অ্যারন ডেভিড মিলার। টানা ২১ ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতা না হওয়ায় পরিস্থিতি নিয়ে এমন বিশ্লেষণ দেন তিনি। 

রোববার (১২ এপ্রিল) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মিলার বলেন, ইরান কোনোভাবেই তাড়াহুড়ো করে ছাড় দিতে আগ্রহী নয়। বরং আলোচনায় তারা সময় নিয়ে এগোচ্ছে, যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ধীরগতির কৌশল বলেই মনে হচ্ছে।

তার ভাষায়, ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ভৌগোলিক অবস্থানকে তারা কার্যকরভাবে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণও তাদের হাতে। একই সঙ্গে সব চাপের মধ্যেও টিকে আছে দেশটির বর্তমান শাসনব্যবস্থা।

মিলার আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার মতো শক্তিশালী সক্ষমতাও দেখিয়েছে তেহরান। এসব দিক বিবেচনায় ইরানের অবস্থান এখন বেশ শক্ত। তার মতে, কোনো অর্জন ছাড়াই আলোচনা শেষ করার চেয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি নিতেও ইরান পিছপা নাও হতে পারে।

এসএস/টিকে

মন্তব্য করুন