© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় হতাশ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় হতাশ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০২ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, ইসলামাবাদে হওয়া আলোচনা থেমে যাওয়ায় তিনি হতাশ।

তিনি স্কাই নিউজকে বলেন, 'আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি, এটা অবশ্যই হতাশাজনক। আর ইরানের এই যুদ্ধের একটি স্থায়ী সমাধানও এখনো দেখা যায়নি।'

তিনি আরো বলেন, 'কূটনীতিতে এমনটাই হয়। সফল না হওয়া পর্যন্ত আপনি ব্যর্থই থাকেন। তাই বলে এই আলোচনা সফল হয়নি বলে চেষ্টা চালিয়ে যাওয়ার কোনো মূল্য নেই- এমনটা বলা যায় না।'

এদিকে অস্ট্রেলিয়াও আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, 'এখন সবচেয়ে জরুরি হলো যুদ্ধবিরতি চালিয়ে যাওয়া এবং আবার আলোচনায় ফেরা।'

তিনি আরো বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদের এই আলোচনা শেষ হওয়া হতাশাজনক।'

এমআর/টিকে  

মন্তব্য করুন