© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তি প্রচেষ্টায় ইরানের পাশে থাকবেন পুতিন

শেয়ার করুন:
শান্তি প্রচেষ্টায় ইরানের পাশে থাকবেন পুতিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। 

ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "ভ্লাদিমির পুতিন চলমান সংঘাতের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে এবং মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতা করার বিষয়ে তার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন।"

সূত্র: আল-জাজিরা

এমআর/টিকে  

মন্তব্য করুন