চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত
১০:৪১ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে সামরিকভাবে সহায়তা করলে চীনকে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ডোলান্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানকে সামরিক সহায়তা দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেইজিংয়ের পণ্যের ওপর ‘বিস্ময়কর’ নতুন শুল্ক আরোপ করা হবে।
ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন এই হুঁশিয়ারি দেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে পূর্বনির্ধারিত একটি শীর্ষ সম্মেলন স্থগিত করার পর, ট্রাম্পের আগামী মাসে চীনে সফর করার কথা রয়েছে।
অনুষ্ঠানের একপর্যায়ে ট্রাম্প বলেন, আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি। হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ যাবে তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি ঘোষণা দেন, হয় প্রতিটি জাহাজ নিরাপদে যাতায়াত করতে পারবে, নয়তো একটিও পারবে না।
তিনি আরও বলেন, এই অবরোধটি ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের মতোই হবে। তিনি ইঙ্গিত দেন, এই অবরোধের ফলে আরও বেশি ট্যাংকার তেল কিনতে যুক্তরাষ্ট্রে আসবে। ইরানকে তাদের পছন্দের লোকদের কাছে তেল বিক্রি করে অর্থ উপার্জন করতে দেব না। হয় সবটা, নয়তো কিছুই না। এটাই নিয়ম।
এসময় ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকিও পুনর্ব্যক্ত করেন।
সূত্র: গাল্ফ নিউজ
এমআর/টিকে