© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ খোলা, তবে সামরিক জাহাজ ঢুকলে ‘কঠোর ব্যবস্থা’: ইরান

শেয়ার করুন:
হরমুজ খোলা, তবে সামরিক জাহাজ ঢুকলে ‘কঠোর ব্যবস্থা’: ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ এএম | ১৩ এপ্রিল, ২০২৬

বেসামিরক নৌযানের জন্য খোলা থাকলেও হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ চলতে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত।

“তবে কোনো সামরিক জাহাজ এই প্রণালির আশপাশে এলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণ করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়ার পরই ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প।


তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্র নেটো জোটকে নিয়ে খুবই হতাশ ছিল। তবে এখন তারা এসে প্রণালিটি মাইনমুক্ত করতে সহায়তা করতে চায়। ট্রাম্প বলেন, “প্রণালিটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা এই প্রণালি পরিষ্কার করব এবং এটি খুব শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ নিয়ে আসছে এবং যুক্তরাজ্যসহ পশ্চিমা সামরিক জোট নেটোর আরও কয়েকটি দেশও তা করবে। “আমার জানা মতে, যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইন অপসারণকারী জাহাজ পাঠাচ্ছে।”

সূত্র: আল জাজিরা

আরআই/টিকে

মন্তব্য করুন