ইরানের সঙ্গে এখনো চুক্তি সম্ভব: জে ডি ভ্যান্স
ছবি: সংগৃহীত
০২:৫১ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের। তবে তেহরান তাদের পারমাণিক কর্মসূচি ত্যাগ করতে রাজি না হওয়ায় কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদের শান্তি আলোচনা শেষ করে দেশে ফিরে গেছেন।
একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত প্রস্তাব’ দিলেও ইরান তাতে সাড়া দেয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভ্যান্স মনে করেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় নিজেদের প্রভাব সম্পর্কে ইরান ভুল ধারণা পোষণ করছে।
শনিবার ২১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ আলোচনায় ভ্যান্সের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন।
মার্কিন কর্মকর্তার মতে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর মধ্যে ছিল-ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের অন্তর্ভুক্ত করে বিস্তৃত শান্তি কাঠামো তৈরি, হরমুজ প্রণালি পুনরায় চালু করার সমাধান, যেখানে টোল আরোপ থাকবে না।
তারা আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা প্রায় সব বিষয়েই অগ্রগতি পেয়েছি, শুধু তারা তাদের পারমাণবিক আকাঙ্ক্ষা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে।”
সব মিলিয়ে, দীর্ঘ আলোচনার পরও মূল বিষয়গুলোতে অচলাবস্থা বজায় থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখনো অনিশ্চিত রয়ে গেছে।
সূত্র: বিবিসি
আরআই/টিএ