© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানিদের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রকে সম্মান করতে বললেন পেজেশকিয়ান

শেয়ার করুন:
ইরানিদের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রকে সম্মান করতে বললেন পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন সরকার যদি তাদের কর্তৃত্ববাদী অবস্থান ত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে অবশ্যই সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজে পাওয়া যাবে।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি এসব বলেন।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের প্রশংসা করে পেজেশকিয়ান বিবৃতিতে আরও বলেন, আমি আলোচনাকারী দলের সদস্যদের, বিশেষ করে আমার প্রিয় ভাই ডক্টর গালিবাফকে অভিনন্দন জানাই। আমি বলব, সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন।

এসকে/টিএ

মন্তব্য করুন