© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে সাহায্য করলেই চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক, হুমকি ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানকে সাহায্য করলেই চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক, হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২২ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে সামরিকভাবে সহায়তা করলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডলান্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে সামরিক সহায়তা দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেইজিংয়ের পণ্যের ওপর ‘বিস্ময়কর’ নতুন শুল্ক আরোপ করা হবে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসানে পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার পর রোববার (১২ এপ্রিল) সিএনএনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের কারণে চীনে পূর্বনির্ধারিত একটি রাষ্ট্রীয় সফর স্থগিত করেন তিনি। যা আগামী মাসে হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।

গত শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে এ ধরনের তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে- এ বিষয়টি যদি সত্য হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।’

এসকে/টিএ

মন্তব্য করুন