© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৩ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই। সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, যুদ্ধবিরতি নষ্ট করে বা সংঘাত বাড়ায় এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘স্পষ্টভাবে অবস্থান’ নিতে হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মতে, নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানোর পাশাপাশি ‘কঠিন প্রচেষ্টায় অর্জিত যুদ্ধবিরতির গতি’ ধরে রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি জানান, সংকট সমাধানে পাকিস্তান বড় ভূমিকা রাখলে চীন তা স্বাগত জানাবে। একই সঙ্গে বেইজিংও এ সংঘাত নিরসনে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত রয়েছে।

সূত্র: রয়টার্স

আরআই/টিকে

মন্তব্য করুন