© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ

শেয়ার করুন:
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’- এ দেওয়া এক পোস্টে তিনি পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প লিখেছেন, “যারা এখনও এই ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস পড়েন এবং ইরান সামরিক ও অন্যান্য দিক থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া সত্ত্বেও, আপনারা হয়তো ভাববেন যে ইরান আসলে জিতছে অথবা অন্ততপক্ষে বেশ ভালো করছে।”

তিনি আরও বলেন, “কিন্তু এটা সত্যি নয়, এবং নিউ ইয়র্ক টাইমস জানে যে এটা ভুয়া খবর! এই দুর্নীতিগ্রস্ত গণমাধ্যমটি আমার, আমার সমর্থকদের এবং আমাদের দেশের বিরুদ্ধে তাদের মিথ্যাচার ও জঘন্য কর্মকাণ্ডের জন্য কবে ক্ষমা চাইবে!” “তাদের কি কোনো লজ্জা নেই? তাদের কি কোনো শালীনতাবোধ নেই?”

সূত্র: আল-জাজিরা

এসকে/টিএ

মন্তব্য করুন