© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

শেয়ার করুন:
ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
ইরানকে বিশ্বজুড়ে অর্থনীতিক সন্ত্রাসবাদ চালানো দায়ে বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছে অবরোধ খেলায় আমেরিকাও অংশ নিতে পারে। ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

জেডি ভান্স বলেছেন, ইরান যদি অর্থনৈতিক সন্ত্রাসবাদে লিপ্ত হয়, তবে যুক্তরাষ্ট্র এই নীতি মেনে চলবে। হরমুজ প্রণালি দিয়ে ইরানি কোন জাহাজও চলতে দেয়া হবে না।
বল এখন ইরানে কোর্টে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ইসলামাবাদে শান্তি আলোচনা অনেক দূর এগিয়েছে।

ইরানিদের নমণীয় হতে বলে এবং যুক্তরাষ্ট্রের দাবি করা গুরুত্বপূর্ণ বিষয় মেনে নিতে হবে। সেই সঙ্গে ইউরোনিয়াম মজুদ হ্রাস ও পারমানবিক অস্ত্র তৈরি করবে না তা নিশ্চিতে বিশ্বাসযোগ্য পন্থা অবলম্বন করতে হবে বলে তিনি আরো যোগ করেন।
তবে ভান্সের এই মন্তব্যে এখনও কোন কিছু বলেনি ইরান।

তবে মার্কিন অবরোধের বিষয়ে তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো আবাস আসলানি বলেছেন, এই অবরোধ আলোচনার টেবিলে তেহরানের কাছ থেকে বড় ছাড় আদায়ে চাপ সৃষ্টির একটি প্রচেষ্টা মাত্র।

এবি/টিএ

মন্তব্য করুন