© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসেজ কাণ্ডে বিতর্কে যুবেন্দ্র চাহাল, বাঙালি অভিনেত্রীকে পাল্টা হুমকি!

শেয়ার করুন:
মেসেজ কাণ্ডে বিতর্কে যুবেন্দ্র চাহাল, বাঙালি অভিনেত্রীকে পাল্টা হুমকি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৫ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
ক্রিকেটতারকা যুজবেন্দ্র চাহালের সঙ্গে বার বার নিত্যনতুন নারীর নাম জড়িয়েছে। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই কখনও বেতারসঞ্চালিকা, কখনও আবার নামী উপস্থাপিকার সঙ্গে নাম জড়িয়েছে। আবার কখনও খেলার মাঠে নামী মডেলকে দেখা গিয়েছে যুজবেন্দ্রের কোলে বসতে। এবার বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের দাবি, তাঁকে নাকি মেসেজ করেন চাহাল। সেই কথোপকথন প্রকাশ্যে আনতেই পাল্টা হুমকি ক্রিকেটতারকার তরফে!

সম্প্রতি সাংবাদিকদের সামনে তানিয়া বলেন, “চাহাল আমাকে মেসেজ করেছেন। উনি বলেছেন, ‘আপনাকে মিষ্টি দেখতে।’” এ কথা বলে নিজের ফোন সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরেন তানিয়া। সেখানে দেখা যাচ্ছে, তানিয়ার কয়েকটি ছবি দিয়ে তাঁর ইনবক্সে মন্তব্য করেছেন চাহাল। সেই মন্তব্য প্রকাশ্যে দেখিয়ে দিয়েছেন তানিয়া। এরপর নাকি চাহালের জনসংযোগ আধিকারিক টিমের তরফে‌ তানিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়।


তানিয়ার দাবি চাহালের সহকারী দলের তরফ থেকে তিনি মেসেজ পান। চাহালের পাঠানো মেসেজ মুছে দেওয়ার জন্য নাকি তানিয়ার উপর চাপ সৃষ্টি করা হয়েছে। তানিয়া বলেন, ‘‘ওদের তরফ থেকে বলা হয়, ‘চাহাল এমন কিছু বলেননি যা আপত্তিকর! একজন পুরুষ একজন মহিলার প্রশংসা করেছেন, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে?’’’ এই প্রসঙ্গে তানিয়া জানান, যদি চাহাল এই প্রসঙ্গে সরাসরি কথা বলতে চান, তা-ও বলতে পারেন। কিন্তু, এখনও নাকি তাঁদের মধ্যে নম্বর আদান-প্রদান হয়নি।

ভারতের জাতীয় দলে দীর্ঘ দিন ব্রাত্য থাকলেও আইপিএলে নিয়মিত খেলেন চাহাল। পাঞ্জাব কিংসের ক্রিকেটার তিনি। ভাল ফর্মেও রয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বার বারই বিতর্কে জড়িয়েছেন তিনি।

এসএ/টিএ

মন্তব্য করুন