© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিহাসে ১৫ এপ্রিল এত আলোচিত কেন?

শেয়ার করুন:
ইতিহাসে ১৫ এপ্রিল এত আলোচিত কেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৬৫ - মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হন।
 
১৯৭৬ - লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
 
১৯১২ - উত্তর আটলান্টিক মহাসাগগের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২ হাজার ২২৪ জন ত্রু ও যাত্রী নিয়ে ডুবে যায়।
 
১৯৭২ - উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।
 
১৯৯৭ - মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয়।
 
জন্ম 
১৩৬৭ - ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরি।
 
১৪৫২ - লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।
 
১৬৪২ - অটোমানের সুলতান দ্বিতীয় সুলাইমান।
 
১৭০৭ - লিওনার্ট অয়লার, গণিতজ্ঞ।
 
১৭৭২ - ফরাসি জীববিজ্ঞানী ও প্রাণিবিজ্ঞানী এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের।
 
১৮০৬ - আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্মযাজক ও ব্রিটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব।
 
১৮৩২ - জার্মান কবি, চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী উইলহেলম বুসচ।
 
১৮৫৮ - ফরাসি সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও দার্শনিক ডেভিড এমিল ডুর্খাইম।
 
১৮৭৪ - ইয়োহানেস স্টার্ক, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
 
১৮৭৭ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ভারতের বাঙালি শিশুসাহিত্যিক।
 
১৮৯০ - নিকোলাই ত্রুবেৎস্‌কোয়, রুশ ভাষাবিজ্ঞানী।
 
১৮৯৪ - রাশিয়ান জেনারেল ও রাজনীতিবিদ নিকিতা খ্রুশ্চেভ।
 
১৮৯৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ নিকোলাই সেময়োনোভ।
 
১৮৯৮ - ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়, পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
 
১৯০৫ - তারকেশ্বর সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কর্মী।
 
১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ডাচ জীববিজ্ঞানি নিকোলাস টিনবারগেন।
 
১৯১২ - উত্তর কোরিয়ার জেনারেল, রাজনীতিবিদ ও প্রথম সুপ্রিম লিডার কিম ইল-সাং।
 
১৯১৪ - অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক।
 
১৯২০ - জার্মান সেনা ও রাজনীতিক এবং জার্মানির ৬ষ্ঠ প্রেসিডেন্ট রিচার্ড ভন ওয়েইযসাকের।
 
১৯২৮ - আনোয়ার পাশা, বাংলাদেশি লেখক।
 
১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ মনোবৈজ্ঞানিক, কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রোমারন।
 
১৯৩৩ - অনিলকুমার দত্ত, ভারতীয় শিল্পী ও শিক্ষাব্রতী।
 
১৯৩৯ - এল. কে. সিদ্দিকী, বাংলাদেশি রাজনীতিবিদ।
 
১৯৪৩ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ রবার্ট জোসেফ লেফকোইতজ।
 
১৯৫৮ - ইংরেজ অভিনেতা, লেখক, কবি ও নাট্যকার বেঞ্জামিন সফনিয়।
 
১৯৬৩ - সাবেক পাকিস্তানি ক্রিকেটার মনজুর এলাহী।
 
১৯৭০ - মার্কিন অভিনেতা ফ্লেক্স আলেকজান্ডার।
 
১৯৮৬ - ইংরেজ ফুটবলার টন হেয়াটন।
 
১৯৯০ - এমা ওয়াটসন, বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল।
 
 
মৃত্যু
 
১৬৪১ - দমেনিকো জাম্পিয়েরি, ইতালীয় বারোক চিত্রশিল্পী।
 
১৭৬৫ - রাশিয়ার বিখ্যাত কবি, সাহিত্যিক ও বিজ্ঞানী মিখাইল ভেসিলিভিচ লোমোনোসোভ।
 
১৮৬৫ - আব্রাহাম লিংকন, মার্কিন প্রেসিডেন্ট।
 
১৯৩৮ - সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক।
 
১৯৫৭ - জগদীশ গুপ্ত, ভারত উপমহাদেশের অন্যতম কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।
 
১৯৬৬ - হবীবুল্লাহ বাহার চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ, লেখক।
 
১৯৮০ - জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
 
১৯৮৬ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
 
১৯৮৯ - হু ইয়াওবাং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব।
 
১৯৯০ - গ্রেটা গার্বো, সুয়েডীয়-মার্কিন অভিনেত্রী।
 
১৯৯৮ - উইলিয়াম কংডন, মার্কিন চিত্রশিল্পী।
 
২০০৩ - রেজ বানডি, ইংরেজ অভিনেতা ও ড্যান্সার।
 
২০১১ - ইতালিয়ান সাংবাদিক, লেখক ও সমাজকর্মী ভিটরিও আরিগনি।
 
২০১৫ - সূর্য বাহাদুর থাপা, নেপালের রাজনীতিবিদ ও ২৪তম প্রধানমন্ত্রী।
 
২০২২ - বিশিষ্ট ভারতীয় বাঙালি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী।
 
২০২৩- সমাজসেবক ও বুজুর্গ ব্যক্তিত্ব মোল্লাজী ওরফে আশরাফ মোল্লা।
 
অন্যান্য
 
আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস।
 
বিশ্ব শিল্পকলা দিবস।
 
আন্তর্জাতিক সুস্থতা দিবস।

মন্তব্য করুন