© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পায়ের নিয়ন্ত্রণ হারিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

শেয়ার করুন:
পায়ের নিয়ন্ত্রণ হারিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, এখন আর ঠিকভাবে নিজের পায়ের নিয়ন্ত্রণ রাখতে পারেন না তিনি। ২০২৬ সালের জানুয়ারিতে পড়ে গিয়ে আঘাত পান মাহাথির মোহাম্মদ। যেদিন তিনি আঘাত পান, সেদিন তিনি নিজের বাসায় ব্যায়াম করছিলেন।

গতকাল ১৪ এপ্রিল ইনস্টাগ্রামে দেওয়া একটি পডকাস্টের ছোট অংশে তিনি বলেন, ‘পড়ে যাওয়ার ঠিক আগে আমি আমার পায়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। পড়ে গিয়ে আমার নিতম্বের হাড় ও অস্থিসন্ধিতে ফাটল ধরে। আমার মাথায়ও আঘাত লাগে। এটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমার ব্যথা কমানো চিকিৎসকদের জন্য কঠিন ছিল।

তিনি আরো বলেন, ‘ব্যথা কমতে বেশ কয়েক দিন সময় লেগেছিল। এখন তিন মাস পর সেরে উঠেছি। আমি এখন দাঁড়াতে পারি কিন্তু পা নিয়ন্ত্রণ করতে পারি না। মনে হয় যেন আমার পা নেই।

৬ জানুয়ারি পড়ে যাওয়ার পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী  মাহাথির মোহাম্মদ কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি ২০২৫ সালের ১০ জুলাই ১০০ বছর ছুঁয়েছেন। 

আরআই/টিকে

মন্তব্য করুন