© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের বন্দরে মার্কিন অবরোধ কোন দেশের জন্য প্রযোজ্য?

শেয়ার করুন:
ইরানের বন্দরে মার্কিন অবরোধ কোন দেশের জন্য প্রযোজ্য?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০২ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের অবরোধে কোনো দেশের জাহাজ অতিক্রম করতে পারছে না বলে জানা গেছে। বিবিসি বাংলার লাইভে এ তথ্য জানা গেছে।  বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ তা অতিক্রম করতে পারেনি।

যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, এই অবরোধে ১০ হাজারের বেশি সেনা সদস্য, ডজনখানেক যুদ্ধজাহাজ ও বিমান অংশ নিয়েছে। তারা আরো জানায়, ছয়টি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে ফিরে গেছে এবং আবার ইরানের বন্দরে প্রবেশ করেছে।

সেন্টকম এই তথ্য এমন সময় জানিয়েছে যখন বিবিসি ভেরিফাই ট্র্যাকিং ডেটার তথ্য বিশ্লেষণ করে দেখে যে অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।সেন্টকম বলছে, ইরানের বন্দরে যাওয়া বা সেখান থেকে আসা-সব দেশের জাহাজের ক্ষেত্রেই এই অবরোধ কার্যকর করা হচ্ছে। তবে যারা ইরানে যাচ্ছে না বা সেখান থেকে আসছে না, তাদের জন্য সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা রয়েছে।

আরআই/টিকে

মন্তব্য করুন