সেমিফাইনালের লক্ষ্যে রাতে বায়ার্নের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত
০১:২০ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে আজ রাতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
প্রথম লেগের ফলাফল যাই হোক না কেন দ্বিতীয় লেগে কৌশলগত দিক থেকে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। তবে, কাজটি মোটেই সহজ নয়। কারণ, বাভারিয়ানদের মাঠে জয় ছিনিয়ে নিয়ে আশা এক হিসেবে 'অসম্ভব'।
বিশেষ করে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক গড়ে তোলাই হতে পারে গ্যালাক্টিকোদের মূল অস্ত্র। দলের ম্যানেজার আলভারো আরবেলোয়ার অধীনে রিয়ালের সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞতা।
চ্যাম্পিয়ন্স লিগে, বড় ম্যাচে চাপ সামলে খেলার দক্ষতা দলটির দীর্ঘদিনের ঐতিহ্য। তবে, বায়ার্নের বিপক্ষে ম্যাচে সামান্য ভুলও বড় মূল্য দিতে হতে পারে মাদ্রিদকে।

বায়ার্নের ম্যানেজার ভিনসেন্ট কোম্পানি জানান, এটা এমন একটি ম্যাচ যেখানে আমাদের ধৈর্য, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস সবকিছুই কাজে লাগাতে হবে। প্রথম লেগের ফলাফল যাই হোক, দ্বিতীয় লেগ মানে নতুন এক লড়াই। আমাদের লক্ষ্য পরিষ্কার জয় এবং সেমিফাইনালে ওঠা।
ভিনসেন্ট কোম্পানি আরও জানান, খেলোয়াড়দের আমি বলেছি, মাথা ঠান্ডা রেখে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। এই ধরনের ম্যাচে ছোট ছোট ভুলই পার্থক্য গড়ে দেয়। তাই আমাদের মনোযোগ ধরে রাখতে হবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত।
এসএস/টিএ