© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে অস্ত্র না দিতে চীনকে যুক্তরাষ্ট্রের চিঠি

শেয়ার করুন:
ইরানকে অস্ত্র না দিতে চীনকে যুক্তরাষ্ট্রের চিঠি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি লিখে ইরানকে অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থাকতে বলেছেন। এর জবাবে বেইজিং তেহরানকে কোনো ধরনের অস্ত্র দিচ্ছে না বলে এক ফিরতি চিঠিতে ট্রাম্পকে নিশ্চিত করেছেন চীনা প্রেসিডেন্ট।

সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ তথ্য প্রকাশ করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, চারদিকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল যে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে। এ প্রেক্ষাপটেই তিনি সরাসরি সি চিন পিংকে চিঠি লিখে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান।

ট্রাম্পের ভাষ্যমতে, তার চিঠির জবাবে সি চিন পিং জানিয়েছেন, চীন নিশ্চিতভাবেই ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করছে না। উল্লেখ্য, এর আগে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দাবি করা হয়েছিল যে, চীন হয়তো ইরানকে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

তথ্যসূত্র: আলজাজিরা

আইকে/ টিএ

মন্তব্য করুন