ইরান যুদ্ধ শেষে গ্যাসের দাম ব্যাপকভাবে কমবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৯:২২ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
ইরান যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে গ্যাসের দাম ব্যাপকভাবে হ্রাস পাবে এবং এর প্রভাবে বিদ্যুতের দামও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প চলমান যুদ্ধে চীনের ভূমিকা নিয়েও কথা বলেন। যুদ্ধে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে এমন খবর শোনার পর তিনি সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে একটি চিঠি পাঠান। চিঠিতে বেইজিংকে অস্ত্র দেওয়া বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান মার্কিন প্রেসিডেন্ট।
ফক্স নিউজকে ট্রাম্প জানান, তার ওই চিঠির জবাবে শি জিনপিং নিশ্চিত করেছেন যে, চীনের পক্ষ থেকে ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করা হচ্ছে না।
এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে চরম সতর্কতা উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না। যদি তাদের এ সুযোগ দেওয়া হয়, তবে এর পরিণতিতে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: বিবিসি
এমআর/টিএ