লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহ
ছবি: সংগৃহীত
০৯:৫৪ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেছেন, ইরান ও আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় লেবাননে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ কথা বলা হয়েছে।
এ ছাড়া নাম না প্রকাশের শর্তে লেবাননের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে। তবে এই যুদ্ধবিরতি কখন শুরু হবে বা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা দিতে পারেননি।
উভয় কর্মকর্তাই জানিয়েছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করবে।
সূত্র: আল-জাজিরা
এমআর/টিএ