মধ্যপ্রাচ্যে হাজারো সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
১০:১১ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনীর “আরও হাজারো” সদস্য পাঠানোর পরিকল্পনা করছে।
একটি সমঝোতায় পৌঁছাতে ইরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
জানা গেছে, সেনা পাঠানোর বিষয়ে জানেন এমন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি এই খবর প্রকাশ করেছে।
খবরটি প্রকাশ করে রয়টার্স জানিয়েছে, তারা এখনো স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
সূত্র: বিবিসি
এমআর/টিএ