© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ সময়ে সঠিক চিকিৎসা পাননি ম্যারাডোনা, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

শেয়ার করুন:
শেষ সময়ে সঠিক চিকিৎসা পাননি ম্যারাডোনা, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৯ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মস্তিষ্কের রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচারের পর বাড়িতে থাকাকালীন মৃত্যু হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের।

আর্জেন্টিনার সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত সাত সদস্যের দলটি যদি একটুও পেশাদারত্ব দেখাত, তবে বেঁচে থাকতেন এই ফুটবল কিংবদন্তি।

দেশটির আদালতে আবারও শুরু হয়েছে ফুটবল কিংবদন্তিরর মৃত্যুর বিচার। সরকারপক্ষের আইনজীবীরা এবার সরাসরি বলেছেন, ম্যারাডোনার চিকিৎসক দল তাঁকে বাঁচানোর সুযোগ পেয়েও কাজে লাগায়নি।

প্রসিকিউটরদের দাবি, ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতির কথা মেডিকেল টিম আগে থেকেই জানত, কিন্তু তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেয়নি।



নতুন বিচার প্রক্রিয়া শুরু: তিনজন নতুন বিচারপতির প্যানেলে ম্যারাডোনা মৃত্যু পরবর্তী বিচারকার্য পরিচালিত হচ্ছে। এখানে প্রায় ১০০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়া জুলাই মাস পর্যন্ত চলতে পারে।

অভিযুক্ত সাতজন হলেন—নিউরোলজিস্ট লিওপোল্ডো লুকে, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাচভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, চিকিৎসক ন্যান্সি এডিথ ফোরলিনি, নার্স রিকার্ডো আলমিরন ও মারিয়ানো আরিয়েল পেরোনি এবং চিকিৎসক পেড্রো পাবলো দি স্পাগনা। তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন।

পূর্ববর্তী বিচারের স্থগিতাদেশ: ২০২৫ সালের মার্চ মাসে এই মামলার মূল বিচার শুরু হয়েছিল এবং তা প্রায় তিন মাস চলে। কিন্তু ২০২৫ সালের মে মাসে বিচারক জুলিয়েটা মাকিনতাচ আদালতের ভেতরে একটি ডকুমেন্টারির জন্য অননুমোদিতভাবে চিত্রগ্রহণের অনুমতি দেওয়ায় সেই বিচার বাতিল করা হয়। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

টিজে/টিএ 

মন্তব্য করুন