© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২১৬৭

শেয়ার করুন:
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২১৬৭

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২১ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। এরপর গত ২ মার্চ লেবাননে শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় অন্তত ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন। এছাড়াও ৭ হাজার ৬১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি শিশু।

সূত্র : আল-জাজিরা।

আরআই/ এসএন

মন্তব্য করুন