© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লজ্জা থেকে মাশরাফিদের মুক্তি দিলো রাহানের কলকাতা

শেয়ার করুন:
লজ্জা থেকে মাশরাফিদের মুক্তি দিলো রাহানের কলকাতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বাজে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম পাঁচ ম্যাচের কোনোটিতেই জয় পায়নি তারা। টেবিলের তলানিতে আছে ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজিটি। তাতে লজ্জার একটি রেকর্ডও গড়েছে তারা।

ব্যাটিং, বোলিং কিছুতেই প্রত্যাশা পূরণ করতে পারছে না কলকাতা। ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়েছে কেকেআর। পাঁচ ম্যাচ পর তাদের নামের পাশে ওই এক পয়েন্টই। আগে কখনও কেকেআরকে আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে জয়হীন থাকতে হয়নি।

গত ১৮ বছরের মধ্যে কেকেআর সবচেয়ে খারাপ ভাবে শুরু করেছিল ২০০৯ সালে। সেবার প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে একটি জয় পেয়েছিল। সেই আসরে ১৪টি ম্যাচ খেলে তিনটিতে জিততে পেরেছিল কেকেআর। ২০০৯ সালেও প্রথম জয় এসেছিল দ্বিতীয় ম্যাচে। সেই হিসেবে কেকেআরের এ বারের পারফরম্যান্সই সবচেয়ে খারাপ।



সেই ২০০৯ আসরে ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বাধীন দলে ছিলেন সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল, ব্র্যাড হজ, ঋদ্ধিমান সাহা, অজিত আগরকার, ডেভিড হাসি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লক্ষ্মীরতন শুক্লা, অশোক দিন্ডা, মুরলি কার্তিক, ইশান্ত শর্মা, অজন্তা মেন্ডিস, মাশরাফি বিন মোর্তাজার মতো ক্রিকেটাররা।

আইপিএলে এমন দুর্দশা কেকেআরের এ বারই প্রথম হলেও কয়েকটি দলেরই এমন অভিজ্ঞতা রয়েছে। ২০১২ সালে ডেকান চার্জার্স প্রথম পাঁচটি ম্যাচেই হেরেছিল। ২০১৪ সালের আইপিএলে প্রথম পাঁচ ম্যাচ হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ ছাড়া ২০২২ সালে প্রথম আট ম্যাচে জয়হীন ছিল মুম্বাই।

এসএস/এসএন

মন্তব্য করুন