ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ‘খুব সম্ভবত’ ইসলামাবাদে, বার্তা হোয়াইট হাউসের
ছবি: সংগৃহীত
১০:১৮ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানান।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে উল্লেখ করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, ‘পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই (ইসলামাবাদ) অনুষ্ঠিত হবে।’
আলোচনা প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে লেভিট বলেন, ‘পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা চমৎকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে তাদের বন্ধুত্ব ও প্রচেষ্টা আমরা অত্যন্ত গুরুত্ব দিই।’
লেভিট জানান, বর্তমানে পাকিস্তানই এই আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশই এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) মনে করেন, পাকিস্তানের মাধ্যমেই এ যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। সেই অনুযায়ী কাজ চলছে।’
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
আরআই/এসএন